মালদা জেলা পুলিশের সর্বচ্চ আধিকারিকের নির্দেশে চাঁচল থানার উদ্যোগে শুক্রবার থেকে শুরু হয়েছে চাঁচলের কলিগ্রাম অঞ্চলের বন্যাদুর্গত এলাকাগুলিতে খিচুরি ও তরকারি বিলি। চাঁচল থানার আই সি সুকুমার মিশ্র জানান, মালদা জেলা পুলিশের নির্দেশে বন্যাদুর্গতদের প্রত্যেকটা শিবিরে খাবার দেওয়া হচ্ছে চাঁচল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। যে সমস্ত এলাকাগুলিতে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে সেই সমস্ত এলাকাতে গিয়ে গিয়ে তাদের খাবার বিলি করছেন পুলিশ কর্মীরা।
মালদা